Current date Sep 7, 2026
Lead Newsখেলা

নেইমার নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: নেইমার নৈপুণ্যে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।রাশিয়ার সামারা স্টেডিয়ামে এদিন বল দখলে এগিয়ে থেকেও ২-০ গোলের ব্যবধানে হেরেছে মেক্সিকানরা। যদিও মেক্সিকো-ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুইদল। তবে নেইমার ও ফিরমিনহোর নৈপুণ্যে শেষ হাসি হেসেছে সেলকাওরা।

এদিন শুরুতেই ব্রাজিল শিবিরে পরপর বেশ কিছু আক্রমণ করে মেক্সিকো। কিন্তু বেশিক্ষণ সে ধার ধরে রাখতে পারেনি হার্নান্দেজরা। আক্রমণ সামলে উপর্যুপরি পাল্টা আক্রমণ শুরু করে নেইমার-জেসুসরা। ২০ মিনিটের মাথায় সুযোগও তৈরি করেছিলেন নেইমার। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার নৈপুণ্যে এ যাত্রায় রক্ষা পায় মেক্সিকো।

প্রথমার্ধে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। বল দখলে ব্রাজিল ও মেক্সিকো দুই দলই ৫০ ভাগ নিয়ন্ত্রণ রেখেছে। দুই দলই একটি করে হলুদ কার্ড পেয়েছে। তবে আক্রমণে এগিয়ে ব্রাজিল ১১টি অ্যাটেম্পট নিয়েছে নেইমাররা। আর মেক্সিকো ৫টি। তবে নির্ভুল পাস দেওয়ায় এগিয়ে মেক্সিকো। মেক্সিকো ৮১ ভাগ ও ব্রাজিল ৮৭ ভাগ পাস নির্ভুলভাবে সম্পন্ন করেছে প্রথমার্ধে।

কিন্তু দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় উইলিয়ানের পাসে মেক্সিকোর জালে আঘাত হানেন নেইমার। এরপর মেক্সিকোর জালে দ্বিতীয় আঘাত হেনেছেন ব্রাজিলীয় অ্যাটাকিং মিডফিল্ডার ফিরমিনহো। দ্বিতীয়ার্ধের ৮৮মিনিটে নেইমারের পাসে গোল করে ব্যবধান বাড়ান ফিরমিনহো।

খেলায় ৫৪ভাগ বল দখল ছিল মেক্সিকোর। আর ব্রাজিলের ৪৬ভাগ। তবে আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ৯০ মিনিটে ব্রাজিল আক্রমণ করেছে ২১টি। আর মেক্সিকো ১৩টি। মেক্সিকো হলুদ কার্ড পেয়েছে ৪টি আর ব্রাজিল ২টি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...