Current date Sep 7, 2026
খেলা

নেইল ম্যাকেঞ্জি হচ্ছেন ব্যাটিং পরামর্শক?

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : মাঝে প্রায় এক বছর কেটে গেছে ব্যাটিং কোচ ছাড়া। গত বছরের জুলাইতে লঙ্কান সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরার সাথে চুক্তির মেয়াদ শেষ হলে আর নতুন করে চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অবশেষে ব্যাটিং পরামর্শকের পদে যোগ হচ্ছে নতুন কেউ। দক্ষিণ আফ্রিকান সাবেক ডানহাতি ব্যাটসম্যান নেই ম্যাকেঞ্জিকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

প্রোটিয়াদের হয়ে ম্যাকেঞ্জি খেলেছেন ৫৮ টেস্ট। ৩৭.৩৯ গড়ে রান ছিল ৩২৫৩। ওয়ানডেতে ৬৪ ম্যাচে ৩৭.৫১ গড়ে যার রান আছে ১৬৮৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলেছেন দুই ম্যাচ।
এছাড়াও ঘরোয়া লিগের ক্রিকেটে যার রয়েছে সমৃদ্ধ ক্যারিয়ার।

এদিকে বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, নেইল ম্যাকেঞ্জি বাংলাদেশ দলের সাথে কাজ করলেও সেটি খণ্ডকালীন হিসেবে।

জানা গেছে, যদি সব ঠিক থাকে তাহলে টাইগারদের ওয়েস্ট সফরেই দলের সাথে যোগ দেবেন তিনি। ৪২ বছর বয়সী এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান কাজ করেছিলেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ হিসেবেও।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...