Current date Jul 11, 2026
বাংলাদেশ

নেত্রকোনায় হেরোইনসহ গ্রেফতার ২

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি নেত্রকোনা : নেত্রকোনায় ঝটিকা অভিযান চালিয়ে ৫৫ গ্রাম হেরোইনসহ মোছা. খুশি আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে জয়নগরস্থ সিভিল সার্জন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান, জেলা শহরের পূর্ব চকপাড়া এলাকার হোসেন মিয়ার মেয়ে একাধিক বিয়ে বসা মোছা. খুশি আক্তার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জয়নগর সিভিল সার্জন অফিসের সামনে থেকে ৫৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।

এ ছাড়াও মডেল থানা পুলিশ ইসলামপুর মোড় এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েল চন্দ্র সরকারকে (২০) আটক করেছে। তিনি নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আদর্শ গ্রাম পঞ্চাননপুর এলাকার সুবোধ চন্দ্র সরকারের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর বুধবার আদালতে পাঠানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....