Current date Sep 7, 2026
খেলা

নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে টানা দ্বিতীয় জয় মেয়েদের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাপুয়া নিউগিনির পর নেদারল্যান্ডসকে তাদেরই মাটিতে গুঁড়িয়ে দিয়েছে সালমা-জাহানারারা। স্বাগতিকদের মাত্র ৪৩ রানে অলআউট করে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টস জিতে প্রথমে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগ্রেস বোলারদের সামনে পাত্তাই পাননি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। নেদারল্যান্ডসের ছয় ব্যাটসম্যান শুন্য রানেই সাজঘরে ফিরেন। দলের পক্ষে দুই অংকের রান করতে পেরেছেন কেবল দুজন। স্টেরি ক্যালিস ১৫ আর ডেনিসে হানেমা করেন ১৪ রান।

বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন রুমানা আহমেদ আর ফাহিমা খাতুন। পান্না ঘোষ ২টি এবং সালমা খাতুন আর নাহিদা আক্তার নেন ১টি করে উইকেট।

এরপর জয় তুলে নিতে একেবারেই কষ্ট হয়নি বাংলাদেশের মেয়েদের। ৩২ রানে ৩টি উইকেট হারালেও শামিমা সুলতানার ১৪ আর ফারজানা হকের অপরাজিত ১১ রানে ভর করে ৭৩ বল হাতে রেখেই জিতেছে সফরকারিরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...