Current date Sep 16, 2026
বাংলাদেশ

নেশার টাকার জন্য সন্তান হত্যা, বাবা আটক

URL copied
Share URL copied

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে নেশার টাকার জন্য ২ মাস বয়সী শিশুকে হত্যা করেছেন বাবা। পিটিয়ে আহত করেছেন স্ত্রী ও ৯ বছর বয়সী স্কুল পড়ুয়া অন্য মেয়েকে। আর বাবার এমন হিংস্র আচরণ দেখে পালিয়ে রক্ষা পেয়েছে তার দুই ছেলে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ওই উপজেলার মানপুর গ্রামে।

গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ আটক করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী ফুল জাহান জানান, তার স্বামী ওই গ্রামের সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত। নেশার টাকার প্রয়োজন হলেই প্রায়ই তিনি পরিবারের সদস্যদের অত্যাচার করেন। মঙ্গলবার বিকেলে হঠাৎ ফুল জাহানের কাছে নেশার টাকা চান। তিনি তা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে উঠেন তার স্বামী। এসময় ঘুমিয়ে থাকা ২ মাস বয়সী তার শিশু সন্তান ইকরা মনিকে তুলে আছাঁড় দেন। এতে সে গুরুতর আহত হয়।

এছাড়া ফুল জাহান ও অপর মেয়ে স্থানীয় প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মারিয়া আক্তারকে (৯) সাইদুল পিটিয়ে আহত করেন। তার এমন হিংস্র আচরণ দেখে ঘর থেকে পালিয়ে রক্ষা পায় তার অপর দুই ছেলে জনি (৮) ও রনি (১২)।

মা-মেয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ মাস বয়সী শিশু ইকরা মনি মারা যায়।

লাখাই থানার ওসি মো. বজলার রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘাতক সাইদুল ইসলামকে আটক করেছে। তবে এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...