Current date Sep 7, 2026
অর্থনীতি

নোয়াখালীতে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, নোয়াখালীর আওতাধীন প্রিন্সিপাল অফিস নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর এবং নোয়াখালী ও ফেনী কর্পোরেট শাখার প্রধান এবং এসব প্রিন্সিপাল অফিসের আওতাধীন শাখা ব্যবস্থাপকগণের অংশগ্রহণে ‘বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৮ জানুয়ারি) শনিবার নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেনারেল ম্যানেজার’স অফিস, নোয়াখালীর জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।

সভার শুরুতে জেনারেল ম্যানেজার’স অফিস, নোয়াখালীর জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান ডিসেম্বর/২০২২ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন। এরপর জেনারেল ম্যানেজার’স অফিসের আওতাধীন অঞ্চল প্রধানগণ ও কর্পোরেট শাখার প্রধানগণ পর্যায়ক্রমে তাদের ডিসেম্বর/২০২২ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...