Current date Sep 7, 2026
বাংলাদেশ

নোয়াখালীতে ২ যুবককে কুপিয়ে হত্যা

URL copied
Share URL copied

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার মধ্যম একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উত্তর একলাশপুর গ্রামের সোলাইমানের ছেলে মো. আলী এবং আব্দুল কাদেরের ছেলে রবিন(২২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, ভোরে একলাশপুর বাজারের পূর্ব দিকে ভিআইপি সড়কের পাশে একদল দুর্বৃত্তকে অস্ত্রহাতে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় তারা রবিনকে কুপিয়ে হত্যা করে স্থানীয় চৌকিদার বাড়ির পুকুরের লাশ ফেলে দেয়। এরপর তারা মো. আলীকে ধাওয়া করে করে তার ফুফুর ঘরের মধ্যে কুপিয়ে হত্যা করে।

পুলিশ সুপার আরও জানান, সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কারা, কী কারণে তাদের হত্যা করলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...