Current date Sep 8, 2026
Lead News

নড়াইলে পুলিশ-মাদক বিক্রেতা বন্দুকযুদ্ধে নিহত ১

URL copied
Share URL copied

নড়াইল প্রতিনিধি: নড়াইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহত মাদক বিক্রেতার নাম মো. মোস্ত (৪৮)। তিনি নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের পাখি মোল্লার ছেলে। আজ শুক্রবার রাত ৩টার দিকে সদর উপজেলার লক্ষারপুর চাঁদমারি এলাকায় নড়াইল-লোহাগড়া সড়কে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে লক্ষারপুর চাঁদমারি এলাকায় একদল মাদক বিক্রেতা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করেন। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক বিক্রেতারা পালিয়ে যান।

তিনি আরো বলেন, পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ অভিযানে পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পাইপ গান, গুলি ও কিছু মাদক উদ্ধার করা হয়। পরে স্বজনরা হাসপাতালে এসে মরদেহটি মোস্তর বলে শনাক্ত করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...