Current date Nov 6, 2026
বাংলাদেশ

নড়িয়ায় পদ্মার রুদ্র রূপ, ভাঙছে বাড়ি-ঘর

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মার ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। গত কয়েকদিনের ভাঙনে বিলীন হয়েছে ৫০টির বেশি বাড়ি-ঘর, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। হুমকির মুখে হাসপাতাল, সরকারি খাদ্য গুদাম, পৌর ও উপজেলা পরিষদ ভবন।

সরজমিনে গিয়ে দেখা যায়, চোখের সামনেই পদ্মা গিলে খাচ্ছে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। পদ্মার আগ্রাসী এ রূপ নিয়েছে শরীয়তপুরের নড়িয়ায়। গত কয়েকদিনের ভাঙনের কবলে উপজেলার মুলফতগঞ্জ বাজার, কেদারপুর, শুভ গ্রাম, ঈশ্বরকাঠিসহ বিভিন্ন এলাকা।

এরইমধ্যে নদীতে বিলীন হয়েছে অসংখ্য বাড়ি-ঘর, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। রক্ষা পায়নি ফসলের জমিও। সব হারিয়ে নিঃস্ব এখানকার বাসিন্দারা।

আব্দুস সালাম নামের এক নদী পারের বাসিন্দা জানান, নতুন ভাঙন যে ধরছে এতে করে আমাদের বাড়ি-ঘর সব শেষ হয়ে পড়েছে। আমরা সামনে কোথায় গিয়ে দাঁড়াব জানি না।

সালেহা নামের এক নারী বলেন, আমাদের গাছ-পালা, গবাদিপশু ও বাড়ি সব পদ্মায় নিয়ে গেছে।
রহিমা নামের এক নারী জানান, বাড়ি-ঘর পদ্মায় তলিয়ে যাওয়ায় পরের জায়গায় বাড়ি বানিয়ে আছি।
জাহের আলী নামের অপর এক বাসিন্দা জানান, গ্রামের মসজিদটা ঝুঁকিপূর্ণ আছে। গ্রামের আরও ৫০ থেকে ৬০টা ঘর-দুয়ার পদ্মার পানিতে যেকোনো সময় তলিয়ে যেতে পারে।

বেড়িবাঁধ নির্মাণের জন্য এক হাজার ৯৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন হলেও এখনও কাজ শুরু হয়নি। দ্রুত এ প্রকল্পের কাজ শুরু করার দাবি ক্ষতিগ্রস্তদের।

রাজ্জাক নামের এক যুবক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন পদ্মায় একটা বেড়িবাঁধের ব্যবস্থা করে দেন।
আহম্মদ আলী নামের এক বয়োবৃদ্ধ বলেন, বাড়ি-ঘর গেছে কিন্তু সরকার আমাদের কোনও সাহায্য করেনি।
নাসিমা আক্তার নামের এক নারী জানান, বাড়ি ভাঙার পর থেকে রাস্তায় ছিলাম। এখন অন্যের বাড়িতে আছি।
এদিকে পদ্মার ভাঙন রোধ ও নড়িয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন।

তিনি জানান, পদ্মা নদীর ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তালিকা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাব। আমরা তাদের পাশেই আছি।

সরকারি-বেসরকারি সহযোগিতা নিয়ে জীবনযুদ্ধে আবারও ঘুরে দাঁড়াতে চান শরীয়তপুরের নড়িয়াবাসী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...