Current date Sep 9, 2026
বাংলাদেশ

পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন ২৬ নভেম্বর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী-১ শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৬ নভেম্বর। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে নগরীর নির্বাচন কমিশন ভবেনর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

পটুয়াখালী -১ শূন্য আসনে তফসিল ও নির্বাচন সংক্রান্ত আলোচনা হয় সভায়। পরে ইসি সচিব জাহাংগীর আলম এই উপনির্বাচনের সময়সূচি সাংবাদিকদের জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান কমিশন সভায় উপস্থিত ছিলেন ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৬ নভেম্বর। ব্যালট পেপারে হবে উপনির্বাচন।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (২১ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর ওই আসনটি শুন্য হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...