Current date Jul 24, 2026
বাংলাদেশ

পদ্মায় ২২ পিলারে বাড়ছে ১টি করে পাইল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের ১২৬টি পাইল ড্রাইভ শেষ হয়েছে। আর ২২টি পিলারের নতুন নকশায় ৬টি জায়গায় আরও একটি করে পাইল যোগ করা হয়েছে।

পদ্মাসেতুর প্রথম নকশা অনুযায়ী ৪০টি পিলারের প্রতিটিতে ৬টি করে পাইল মিলিয়ে ২৪০ পাইল বসানোর কথা ছিলো। মাটির গঠনগত বৈচিত্র্য বিবেচনায় ২২টি পিলারের নতুন করে আরও একটি পাইল যোগ হয়ে এখন পদ্মায় নদীতে পাইল সংখ্যা দাঁড়াবে ২৬২টি। আর দুই প্রান্তে মাটিতে দু’টি খুটিতে আরও ৩২টি পাইল মিলিয়ে পদ্মাসেতুর পাইল সংখ্যা হবে ২৯৪টি।

পুনরায় নকশা করা ২২ পিলারের মধ্যে ৬টির অবস্থান জাজিরা প্রান্তে, ৯টির অবস্থান মাঝনদীতে আর বাকি ৭টি মাওয়া প্রান্তে।

মঙ্গলবার (১০ এপ্রিল) পদ্মাসেতু নির্মাণ প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। ২২টি পিলারে প্রতিটাতে একটি করে অতিরিক্ত পাইল খাড়াভাবে গাঁথা হবে বলে তারা জানিয়েছেন।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পাইল নিয়ে সৃষ্টি জটিলতা এখন আর নেই। সমস্যা কাটাতে পদ্ধতিগত দিক একটু পরিবর্তন হয়েছে। তবে কোথাও কাজ আটকে নেই।

প্রকল্প কর্মকর্তার দেওয়া তথ্যে দেখা যায়, মাওয়া প্রান্তের নদীতে ২, ৩, ও ৪ এবং ৫-এর পাইলিং কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৩ নাম্বার পিলারের কাজ পুরোপুরি শেষ। ৪ এবং ৫-এর পিলারের কাজ চলছে। এ প্রান্তে ৯ এবং ১২ নম্বর পিলারের পাইলিং কাজের প্ল্যাটফর্ম তৈরির কাজ শেষ পর্যায়ে। খুব শিগগিরই পাইল ড্রাইভিং কাজ শুরু হবে।

এদিকে ৩৭ থেকে ৪০ নম্বর পর্যন্ত এই চারটি পিলারে ৩টি স্প্যান বসানো হয়েছে। কাজ শেষ পর্যায়ে ৪১ নম্বর পিলারে। মাসখানেকের মধ্যে ৪০ থেকে ৪১ নম্বর পিলারে আরও একটি স্প্যান বসবে। আর ৩৩ থেকে ৩৬ নম্বর পর্যন্ত ৪টি পিলারে নতুন নকশায় একটি করে পাইল বাড়বে। এর মধ্যে ৩৩, ৩৪ ও ৩৬ নম্বর পিলারে আগে থেকেই ৬ পাইল পুরোপুরি ড্রাইভ করা আছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...