Current date Nov 2, 2026
বাংলাদেশ

পদ্মা সেতুতে রেলট্র্যাক স্থাপনের কাজ শুরু

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

পদ্মা সেতুতে রেলট্র্যাক স্থাপনের কাজের উদ্বোধন হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে রেলট্র্যাক স্থাপনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষের আশা প্রকাশ করে রেলমন্ত্রী বলেন, এতদিন সমন্বয়ের কারণে সেতুর ওপরে কাজ করা যাচ্ছিল না। তবে মূল সেতুতে বহুল প্রত্যাশিত রেলট্র্যাক বসানোর কাজ শুরু হলো। আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে।

তিনি বলেন, ঢাকা-যশোর পর্যন্ত রেল সংযোগ প্রকল্পের কাজ এগুচ্ছে তিনভাগে। যার মধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অগ্রগতি ৬৬ শতাংশ, মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি ৮৩ শতাংশ আর ভাঙ্গা-যশোর অংশের অগ্রগতি ৫২ শতাংশ।

আগামী বছরের জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেলপথ চালুর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই রেলপথের জন্য ১০০টি রেলকোচের ব্যবস্থা হচ্ছে, চলবে ছয়টি ট্রেন। প্রকল্প সম্পন্ন করতে সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়েই কাজ শেষ হবে।

সংশ্লিষ্টরা জানান, কাজ শুরুর প্রথমদিন সেতুর জাজিরা প্রান্তে ৫০ মিটার দৈর্ঘ্যের পাথরবিহীন রেলট্র্যাক বসানো হয়। মূল সেতুতে রেলট্র্যাক বসবে ৬ দশমিক ৬৮ কিলোমিটার। দুই পাশের ভায়াডাক্ট মিলিয়ে ১৩ দশমিক ২৭ কিলোমিটারে বসবে পাথরবিহীন রেলট্র্যাক।

জানা যায়, পদ্মা সেতু ও এর দুই প্রান্তে রেললাইন নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে। তবে সড়কপথের জন্য মূল সেতুতে স্ল্যাব বাসানোর পর বন্ধ রাখা হয়েছিল রেলপথের কাজ। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ শতাংশ। এপথে রেল চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে ২০০ কিলোমিটারের বেশি। ২০২৪ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...