Current date Nov 3, 2026
বাংলাদেশ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুকসুদপুর থানার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

URL copied
Share URL copied

মেহের মামুন: ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা করেছে মুকসুদপুর থানা পুলিশ। শনিবার (২৫ জুন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুকসুদপুর থানা পুলিশের উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সকাল ১০ টায় মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়ার নেতৃত্বে থানার সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, সেকেন্ড অফিসার শুভ্র জিৎ, এস আই আলমগীর কবির, এসআই কামরুল ইসলাম, এসআই মোসলেমসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য। পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সকলে সরাসরি উপভোগ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...