নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীর
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী উক্ত সভায়
সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানীর ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, কোম্পানীর
সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও
পরিচালক মোঃ মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী,
পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, বেগম নূর জাহান আহমেদ ও বেগম
ফারজানা জাহান আহমেদ, স্বতন্ত্র পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া,
মোহাম্মদ আতিক আকবর, মোস্তফা জামাল হোসেন এফসিএ এবং ড. মোনালিসা
মনোয়ার, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত
ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির। সভায়
সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য ২০% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়।