Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ৩৭% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভার্চুয়াল মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক মো. মোতাহার হোসেন, ইঞ্জিরিয়ার এম এ তাহের, বেগম নূরজাহান আহমেদ, বেগম ফারজানা জাহান আহমেদ ও মোহাম্মদ আমির হোসেন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবু কাওছার, মোহাম্মদ হাবিবুল বাহার, মোহাম্মদ আতিক আকবর, ময়নুল ইসলাম ও মোস্তফা জামাল হোসেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য ৩৭% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...