Current date Sep 10, 2026
বাংলাদেশ

পপুলার লাইফ ইন্সুরেন্সের পক্ষ থেকে ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমানকে শুভেচ্ছা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক সিইও বি এম ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক ও পপুলার টুয়েন্টিফোর নিউজ ডটকমের উপদেষ্টা সম্পাদক আলমগীর ফিরোজ।

হাবিবুর রহমান ১৭তম বিসিএস ক্যাডারে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৬৭ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জের সদর থানার চন্দ্র দিঘলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। তিনি কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ দুবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত এই পুলিশ কর্মকর্তা। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামে একটি বই সম্পাদনা করেন হাবিবুর রহমান।

বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও হিজড়াদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছেন হাবিবুর রহমান। দৌলতদিয়ার যৌনপল্লির শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি। সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। রাজারবাগ পুলিশ লাইনসে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার পেছনেও তাঁর ভূমিকা রয়েছে। তিনি কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...