Current date Sep 8, 2026
বাংলাদেশ

পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময়সূচি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রমের মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

পাশাপাশি ব্যাংক ও বীমাসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, কল-কারখানা এবং জরুরি সেবাখাত তাদের নিজস্ব আইন অনুযায়ী নতুন সময়সূচি নির্ধারণ করবে।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১৭ বা ১৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হবে। বর্তমানে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ওইদিন থেকেই এই নতুন সময়সূচি কার্যকর করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...