Current date Sep 13, 2026
বাংলাদেশ

পবিত্র শবে কদরের ছুটি ১৩ জুন

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র শবে কদরের ছুটি ১২ জুনের পরিবর্তে ১৩ জুন (বুধবার) নির্ধারণ করেছে সরকার। সরকারের নির্বাহী আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির তারিখ পুনঃনির্ধারণ করে মঙ্গলবার আদেশ জারি করেছে।

এতে বলা হয়েছে, দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট- ১৮৮১ এর ২৫ ধারার বিশ্লেষণে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী আদেশে শবে কদরের ছুটি পুনঃনির্ধারণ করা হলো।

আদেশে বলা হয়, যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নির্ধারিত হয়ে থাকে সে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রোজা শুরু হবে এমনটা ধরে ১২ জুন নির্বাহী আদেশে শবে কদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল। কিন্তু গত ১৮ মে থেকে রোজা শুরু হওয়ায় ১২ জুন শবে কদরের রাতে ইবাদত-বন্দেগী করবেন ধর্মপ্রাণ মসুলমানরা। এজন্য শবে কদরের ছুটি পুনঃনির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৫, ১৬ ও ১৭ জুন পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি নির্ধারণ করা আছে। তবে রোজা ৩০টি হলে ১৮ জুনও ঈদের ছুটি থাকবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...