Current date Oct 22, 2026
আইন-আদালতপ্রযুক্তিবাংলাদেশ

পরীক্ষামূলক ফাইভজি চালু হচ্ছে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভজি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী হবে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আজ মঙ্গলবার জানান, এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।
“আগামীকাল সকালে আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো।”

আন্তর্জাতিক টেলিকম সংস্থা হুয়াওয়ের সহযোগিতায় সরকার এই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবে- গত ১২ জুন এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

ফোরজি-র সম্প্রচার তরঙ্গ নিলামে বিক্রির চারমাস পর ফাইভজি নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও এখনো মোবাইল ফোন অপারেটররা ফোরজি নেটওয়ার্ক পুরোপুরিভাবে চালু করতে পারেনি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে বলেছিলেন, আমরা তিনটি শিল্প বিপ্লব মিস করেছি, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বদানকারী দেশ হিসেবে এখন বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হবে। ২০২০ সালে সারা পৃথিবী ফাইভজিতে প্রবেশ করবে। এ থেকে দেশকে পিছিয়ে থাকতে দেয়া যাবে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...