Current date Jul 8, 2026
বাংলাদেশ

পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা সুহেল

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের নেতা, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এপিএম সুহেলকে কারাগার থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবী এই অনুমতি দেন। আদালতে সুহেলের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদুল ইসলাম জাহিদ।

বুধবার থেকে সুহেলের পরীক্ষা শুরু হচ্ছে।

জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবন ভাঙচুরের ঘটনায় ২২ এপ্রিল শাহবাগ থানায় দায়ের করা মামলায় সুহেল কারাগারে রয়েছে।

১১ জুলাই ভোররাতে সুহেলকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ঢাকা মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...