Current date Sep 6, 2026
বিনোদন

পরীমনির ‘সোনার তরী’ আজ যাত্রা করবে

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ‘সোনার তরী।’ না কোনো কবিতা নয় কিংবা রবি ঠাকুরের সাথে কোনো সম্পৃক্ততাও নেই। সোনার তরী একটি প্রযোজনা প্রতিষ্ঠান। যার কর্ণধার হচ্ছেন পরীমনি। সোনার তরী মাল্টিমিডিয়া নামের প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে আজ বিস্তারিত জানাবেন পরীমনি নিজেই। আর এজন্য সকল সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন এফডিসিতে।

আজ বিএফডিসির ৭ নাম্বার শুটিং ফ্লোরে বিকাল ৪টায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেয়া হবে বলে জানা যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটির লোগো উন্মোচনও করা হবে। জানা যায়, এই অনুষ্ঠানে নজরুল ইসলাম বাবু (এমপি) বিশেষ অতিথিসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকে উপস্থিত থাকবেন।

পরীমনি অভিনীত সর্বশেষ ‘অন্তর জ্বালা’ সিনেমাটি মুক্তি পায়। মালেক আফসারী পরিচালিত এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পরী। মুক্তির অপেক্ষায় আছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ নামের নতুন সিনেমাটি। খুব শিগগির মুক্তি পাবে এটি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...