Current date Sep 16, 2026
বিশ্ব

পর্নোগ্রাফিতে আসক্তি আর গাঁজার নেশা সমান : সমীক্ষা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: পর্নোগ্রাফিতে আসক্তি আর গাঁজার নেশা প্রায় একই৷ কোনও যুবক বা যুবতীর মস্তিষ্কে গাঁজার নেশা যে ভাবে প্রভাব ফেলে, একই রকম প্রভাব ফেলে পর্নোগ্রাফিতে প্রবল আসক্তিও৷ পর্নোগ্রাফির নেশা নিয়ে একটি সমীক্ষায় এমনই সিদ্ধান্তে পৌঁছলেন ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোসায়েন্সেস’র চিকিত্‍‌সকরা৷

এক চিকিত্‍‌সক জানাচ্ছেন, গত মার্চে তাদের কাছে এক ২৩ বছরের যুবককে এসেছিলেন, যিনি গত ৩ বছর ধরে দিনে ৬ থেকে ১৫ ঘণ্টা পর্নোগ্রাফি দেখেন৷ চিকিত্‍‌সা শুরু করার পর সেই যুবক জানান, তার এক সময় গাঁজার নেশা ছিল৷ সেই নেশা থেকে মুক্তি পেতেই তিনি পর্নোগ্রাফি দেখা শুরু করেন৷ বস্তুত, পর্নোগ্রাফি দেখার সময় তাকে গাঁজার নেশা চেপে ধরত না৷

কাউন্সেলিংয়ে জানা যায়, সেই যুবককে ছেলেবেলায় যৌননিগ্রহ করেছিল তার এক দাদা৷ পরিবার চূড়ান্ত আর্থিক সমস্যায় জর্জরিত৷ সব মিলিয়ে ছেলেবেলার একাকিত্ব থেকে নেশা আঁকড়ে ধরে বেঁচে থাকা প্রবণতা তাকে পেয়ে বসে৷ যার নির্যাস, একাদশ শ্রেণিতে পড়াকালীনই তিনি সিগারেট খাওয়া শুরু করেন৷ কলেজে উঠেই গাঁজায় আসক্ত হন৷

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...