Current date Sep 7, 2026
অর্থনীতি

পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি হলেন খন্দকার আতাউর রহমান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান পদোন্নতি পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। পল্লী সঞ্চয় ব্যাংকে যোগদানের পূর্বে তিনি রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব¡ পালন করেন। ১৩ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে খন্দকার আতাউর রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করেন।
খন্দকার আতাউর রহমান ১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে জনতা ব্যাংক লিমিটেডে যোগদান করেন।
দীর্ঘ ৩৩ বছরের চাকরি জীবনে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা, প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধান, ষ্টাফ কলেজের প্রিন্সিপাল এবং রূপালী ব্যাংকের ডিএমডি হিসেবে প্রশাসন ও মানব সম্পদ, আইসিটি, মোবাইল ব্যাংকিং , সংস্থাপন ও ওয়েলফেয়াার, ইঞ্জিনিয়ারিং, ঋণ প্রশাসন, মার্কেটিং, রেমিট্যান্স, এন্টি মানি লন্ডারিং, রিস্ক ম্যানেজমেন্ট, অডিট এন্ড ইন্সপেকশন, কমপ্লায়েন্স, মনিটরিং, রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিসহ অসংখ্য ডিভিশনের দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ব্যবসায়িক ও প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করেন। তিনি রূপালী ব্যাংকের হেড অব আইসিসি, চীফ রিস্ক অফিসার এবং ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিঃ এর পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে এবং আইসিবির নেতৃত্বে গঠিত ডাটা রিকভারি সাইট লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
খন্দকার আতাউর রহমান ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স এবং ১৯৮৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ-এর একজন ডিপ্লোমেট এসোসিয়েট (ডিএআইবিবি)। তিনি সিঙ্গাপুর মালয়েশিয়া ও ভারতে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন । তিনি ময়মনসিংহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তাঁর সহধর্মিণী একজন শিক্ষিকা, একমাত্র পুত্র অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ও কন্যা মেডিক্যাল কলেজে অধ্যয়নরত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...