Current date Oct 28, 2026
বিশ্ব

পশ্চিমতীরে আরো আড়াই হাজার বাড়ি বানাবে ইসরাইল

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগোর লিবারম্যান বৃহস্পতিবার বলেন, তিনি পশ্চিমতীরে ৩০টি বসতিতে নতুন করে দুই হাজার পাঁচ শ’ বাড়ি নির্মাণের অনুমোদনের জন্যে প্ল্যানিং কমিটিকে অনুরোধ করবেন।

তিনি বলেন, ‘আগামী সপ্তাহে প্ল্যানিং কমিটিতে আমরা নতুন আড়াই হাজার ইউনিট নির্মাণের অনুমোদন দিতে যাচ্ছি। ২০১৮ সালের মধ্যেই বাড়িগুলো নির্মিত হবে।’

এরপর তিনি আরো এক হাজার চার শ’ বাড়ি নির্মাণের অনুমতি চাইবেন বলে জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লিবারম্যান বলেন, ‘আমরা জুদায়েয়া ও সামারিয়ায় বাড়ি নির্মাণে বদ্ধপরিকর। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব।’

পশ্চিমতীরে ইসরাইলের বসতি নির্মাণকে আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে গণ্য করা হয়। এছাড়া ফিলিস্তিনিরা এর ঘোর বিরোধী।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...