Current date Jul 24, 2026
বাংলাদেশ

পাঁচ নারীর এফ মাইনর

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : একটা গিটার ৷ একটা কাহন ৷ একটা বেজ গিটার ৷ সঙ্গে একটা ইউকুলেলে ৷ আর আছে ড্রাম। সুর তোলার পাঁচ যন্ত্র পাঁচ নারীর হাতে। এই পাঁচজন মিলে একটি গানের দল। দলের নাম এফ মাইনর ৷ দলের সবাই গারো সম্প্রদায়ের সদস্য।

ঢাকায় ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে সম্প্রতি দেখা হলো এফ মাইনরের সঙ্গে। একটা অনুষ্ঠানে সেদিন ছিল তাদের পরিবেশনা। এই পাঁচ শিল্পী বাংলা গান করেন, আবার নিজস্ব নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী গানও তাঁরা পরিবেশন করেন৷

শিল্পীদের সঙ্গে কথায় কথায় জানা গেল, হারিয়ে যেতে বসা নিজেদের ঐতিহ্যের গানগুলো সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে এফ মাইনর। গারোদের ঐতিহ্যবাহী গান নিয়ে সেগুলো আধুনিক বাদ্যযন্ত্রে নতুন করে পরিবেশন করে এই দল। এভাবে এই পাঁচ শিল্পী চান নতুন প্রজন্ম এবং দেশের মানুষের কাছে তাঁদের সংস্কৃতির গানগুলো তুলে ধরতে।

এই ব্যান্ডের জন্ম ২০১৬ সালে ৷ বছর পেরোতেই তাদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের ৷ এফ মাইনরের সমন্বয়ক সংগীতশিল্পী যাদু রিছিল ভেবেছিলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের নিয়ে একটা গানের দল করা যায়। শুরুতে তিনজন নিয়ে এই দলের যাত্রা শুরু হয় ৷ এখন দলে রয়েছেন পাঁচজন শিল্পী ৷ যাদু বললেন, ‘অল্প দিনেই এই শিল্পীরা ভালো করছেন ৷ সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গান ছড়িয়ে দিতে পারছি ৷ এই দলের শিল্পীরা নিজেরা গান লেখেন, সুরও করেন।’

এফ মাইনর বেশ কিছু অনুষ্ঠানে গান গেয়েছে। দলের সদস্য নাদিয়া রিছিল শুরু থেকেই আছেন এই দলে। নাদিয়া দলের গিটারিস্ট, গানও করেন। তাঁর জন্ম ময়মনসিংহের হালুয়াঘাটে ৷ সম্প্রতি সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। নাদিয়া বললেন, ‘আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমরা আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর গান সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছি। শুরুতে আরও ছিলেন পিংকি চিড়ান ও আশ্চর্য চাকমা ৷ তবে আশ্চর্য চাকমা এখন আর এ দলে নেই। পিংকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীতে পড়াশোনা করছেন ৷ দলের ভোকালিস্ট তিনি, সঙ্গে বাজান গিটার। এফ মাইনরের ড্রামার চিড়িং ক্লাসি আর লিড গিটার বাজান গ্লোরিয়া মান্দা ৷ এই দুজনের বাড়িও হালুয়াঘাটে। টাঙ্গাইলের মধুপুরের মেয়ে রাত্রি জেংঝাম দলের বেজ গিটারিস্ট। তিনি স্বপ্ন দেখেন একদিন এই দল দেশের অন্যতম সেরা গানের দলে পরিণত হবে।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মে দিবসসহ বিশেষ বিশেষ দিনগুলোতে এফ মাইনরের পরিবেশনা থাকে বিভিন্ন অনুষ্ঠানে। গত মাসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে বেশ কটা অনুষ্ঠানে গান গেয়েছে এফ মাইনর। আরও বেশি পরিবেশনা করে দলটিকে জনপ্রিয় করে তুলতে চান এই পাঁচ নারী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...