Current date Sep 7, 2026
বিশ্ব

পাকিস্তানের কাশ্মিরে সেতু ভেঙে নিহত ৬

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মিরের নিলম ভ্যালিতে সেতু ভেঙে অন্তত ছয় জন ডুবে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ছয় জন নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুপার মির্জা জাহিদ হুসেইন জানিয়েছেন, ভেঙে পড়ার সময় সেতুটিতে অন্তত ২০ থেকে ২৫ জন পর্যটক ছিলেন। প্রবল স্রোতের টানে সঙ্গে সঙ্গেই ভেসে যান অনেকে। এ পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, অপর এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, একদল শিক্ষার্থী আজাদ কাশ্মিরের প্রধান শহর মুজাফ্ফরাবাদ থেকে ৭৫ কিলোমিটার উত্তর-পূর্বের কুন্দল শাহি শহরের কাছে পিকনিক করতে গিয়ে এ দুর্ঘটনায় পড়ে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...