Current date Sep 10, 2026
বিশ্ব

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কাকার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ারুল হক কাকার। সোমবার (১৪ আগস্ট) দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেন তিনি। খবর ডনের।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে কাকারকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান অসীম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

এতে আরও অংশ নেন জাতীয় পরিষদের সাবেক স্পিকার রাজা পারভেজ আশরাফ, সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি, সিন্ধুর গভর্নর কামরান তেসোরি, পাঞ্জাবের গভর্নর বালিঘুর রহমান, খাইবার পাখতুনখোয়া গভর্নর হাজি গুলাম আলি, পিটিআই সিনেটর শাহজাদ ওয়াসিম এবং পিপিপি নেতা কারিম কুন্ডি।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সঙ্গে করমর্দন করেন আনোয়ারুল কাকার।

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে এখন তার প্রথম কাজ হবে নির্বাচনকালীন সময়ে দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রিসভা গঠন করা।

এর আগে, পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে দুই দফা বৈঠকের পর গত ১২ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর ঘোষণা দেয় পাকিস্তান সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ ও বিরোধী নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাকারকে নিয়োগের পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির চিঠি পাঠিয়েছেন।

এর আগ পর্যন্ত পাকিস্তানের সম্ভাব্য সরকারপ্রধানের হওয়ার দৌড়ে খুব একটা আলোচনায় ছিলেন না আনোয়ারুল কাকার। তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।

প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের আগে গত শনিবার সিনেটর পদ এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন আনোয়ারুল হক কাকার। রোববার তার পদত্যাগের আবেদন মঞ্জুর করেন সিনেটের চেয়ারম্যান।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...