Current date Jul 10, 2026
বিশ্ব

পাকিস্তানের যুদ্ধ জাহাজ বানিয়ে দেবে তুরস্ক

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : স্টিলথ যুদ্ধজাহাজ তৈরির লক্ষ্যে চুক্তি সই করেছে তুরস্ক ও পাকিস্তানের নৌবাহিনী। ইসলামাবাদে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, দুই দেশ মিলে চারটি স্টিলথ যুদ্ধজাহাজ তৈরি করবে যাতে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও।

চারটি মিলজেম ক্লাস যুদ্ধজাহাজের মধ্যে দু’টি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কের ইস্তাম্বুলে। নির্মাণ শেষে দু’টি জাহাজই পাকিস্তানের কাছে হস্তান্তর করা হবে। বাকি দু’টি জাহাজ তৈরি হবে পাকিস্তানের করাচিতে। চারটি জাহাজেরই মালিক হবে পকিস্তান। অবশ্য সব জাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর কাজ পাকিস্তানে সম্পন্ন করা হবে। যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণের ফলে প্রযুক্তি ক্ষেত্রেও দুই দেশই লাভবান হবে বলে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে।

নতুন প্রযুক্তির এসব যুদ্ধজাহাজ ভারত মহাসাগর ও আরব সাগরে পাকিস্তানের নৌ শক্তি জোরদার করবে বলে আশা করছে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....