Current date Sep 7, 2026
খেলা

পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারছে না জিম্বাবুয়ে

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বুলাওয়েতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৯৪ রানে। সহজ লক্ষ্যটা পাকিস্তান পেরিয়ে যায় ৯ উইকেট হাতে রেখেই। ফখর জামান অপরাজিত ১১৭ রানে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান

জয় কাকে বলে, এটা যেন ভুলতেই বসেছে জিম্বাবুয়ে! প্রতিপক্ষ তাদের নিয়ে খেলবে, এই যেন জিম্বাবুয়ের নিয়তি। ঘরের মাঠে পাকিস্তানের কাছে টানা দুটি ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল জিম্বাবুয়ে। বুলাওয়েতে আগের ম্যাচে রানের ব্যবধানে বড় পরাজয়ের পর আজ পাকিস্তানের কাছে তারা হেরেছে ৯ উইকেটে।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জেতে ২০১ রানের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও সেই অসম লড়াই। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট বিলিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দুই ওপেনারের কেউ ব্যক্তিগত রান দুই অঙ্কে নিতে পারেননি। লড়াই যা করার করেছেন হ্যামিলটন মাসাকাদজা ও পিটার মুর। ৭৫ বলে সর্বোচ্চ ৫৯ রান করেছেন মাসাকাদজা। দ্বিতীয় সর্বোচ্চ মুরের, আউট হয়েছেন ফিফটি করে। জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন দুই পাকিস্তানি ফাস্ট বলার উসমান খান ও হাসান আলী। ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন উসমান। ৩২ রান দিয়ে হাসান নিয়েছেন ৩ উইকেট।

পাকিস্তানের সামনে সহজ লক্ষ্যটা আরও সহজ হয়ে যায় দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান ১১৯ রান যোগ করলে। ইমাম ৪৪ রানে রানআউট হলেও ফখর সেঞ্চুরি করেই ফিরেছেন। গত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ১১৪ রানের সেই শিরোপাজয়ী সেঞ্চুরির পর ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেতে এক বছর লেগে গেল ফখরের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...