Current date Jul 9, 2026
বিশ্ব

পাকিস্তানে আওয়ামী পার্টির প্রার্থীসহ নিহত ৭০

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নির্বাচনী প্রচারণার মিছিলে জঙ্গিদের বোমা হামলায় আওয়ামী পার্টির প্রার্থী মীর সিরাজ রাইসানিসহ ৭০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২০ জন।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়েজ কাকরের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, শুক্রবার বিকেলে দেশটির বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আচাকজাই বলেন, জঙ্গিদের এ হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী মীর সিরাজ রাইসানি নিহত হয়েছেন। তিনি ওই আসনের প্রার্থী ছিলেন। বিস্ফোরণের ঘটনায় আহত সিরাজকে কুয়েটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। নিহত সিরাজ ওই প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মীর আসলাম রাইসানির ছোট ভাই।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত মঙ্গলবার রাতে পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২১ জন নিহত হন। ওই হামলায় এএনপির নেতা ও নির্বাচনের প্রার্থী হারুন বিলার প্রাণ হারান। পরে ওই হামলার দায় স্বীকার করে কট্টরপন্থী সংগঠন তালেবান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....