Current date Jul 16, 2026
বিশ্ব

পাকিস্তানে নিযুক্ত মিয়ানমার দূতাবাসে হামলার শঙ্কা!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নের জেরে পাকিস্তানে নিযুক্ত দেশটির দূতাবাসে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে বলে খবর পাওয়ার পর দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চেষ্টা করছে সু চির সরকার।

জানা গেছে, মিয়ানমার সরকার এজন্য শত কোটি টাকা ব্যয় করছে। মিয়ানমারের ইংরেজি দৈনিক ‘ইরাবতি’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সহযোগিতাবিষয়ক ইউনিয়ন মন্ত্রী ইউ কিয়াও তিন এ ব্যাপারে বলেন, দূতাবাসে সন্ত্রাসী হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার করতে প্রেসিডেন্টের জরুরি তহবিল থেকে তিনশ ১৯ দশমিক ৬৬ মিলিয়ন কিয়াট ব্যয় করা হয়েছে ।

এর আগে রোহিঙ্গাদের নির্যাতনের অভিযোগে পাকিস্তানে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল ইসলামাবাদ। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভও হয়েছে রোহিঙ্গাদের সমর্থনে।

মন্ত্রী ইউ কিয়াও তিন বলেন, আমাদের দূতাবাসে সন্ত্রাসী হামলা হতে পারে বলে পাকিস্তানের জাতীয় সন্ত্রাস দমন কর্তৃপক্ষ জানিয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...