Current date Jul 9, 2026
বিশ্ব

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় এএনপি নেতাসহ নিহত ১৩

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় একজন রাজনীতিকসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। দেশটিতে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের দুই সপ্তাহ আগে এই হামলার ঘটনা ঘটলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ার শহরে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) ওই সমাবেশে এই হামলা চালানো হয়েছে। তালেবানের মতো বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে অতীতেও হামলার শিকার হতে হয়েছে দলটিকে।

এমন এক সময় এই হামলার ঘটনার ঘটলো যখন ২৫ জুলাইয়ের নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। পেশোয়ার শহরের পুলিশ প্রধান কাজি জামিল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই হামলায় এএনপি’র প্রার্থী হারুন বিলোরসহ ১৩ জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা বলছেন, ওই হামলায় আরও ৫৪ জন আহত হয়েছেন।

হারুন বিলোর খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা বশির বিলোরও এএনপি’র শীর্ষ নেতা ছিলেন। তিনিও ২০১২ সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

পুলিশ কর্মকর্তা সাফকাত মালিক বলেছেন, প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি, তাতে এটি একটি আত্মঘাতী হামলা এবং এর লক্ষ্যবস্তু ছিল হারুন বিলোর। প্রায় ২০০ সমর্থকদের সামনে একটি সমাবেশে ভাষণ দেয়ার সময় এই হামলা চালনো হয়।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ঘটনাস্থল থেকে হতাহতের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় কিছু লোককে কাঁদতে দেখা যায়।

এদিকে কেউই এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে পেশোয়ার বেশকিছু বোমা হামলার ঘটনা ঘটেছে। সেগুলোর অধিকাংশই পাকিস্তানি তালেবান ও তাদের মিত্ররা চালিয়েছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....