Current date Sep 9, 2026
Lead Newsবিশ্ব

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৭

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে মসজিদে বিস্ফোরণে অন্তত ১৭ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন।

সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ার পুলিশ লাইনস এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পেশওয়ারের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, জোহর নামাজের সময় সামনের কাতারে অবস্থান নিয়ে একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালের একজন মুখপাত্র বলেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জন্য রক্তের প্রয়োজন হতে পারে। স্বেচ্ছায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...