Current date Sep 7, 2026
খেলা

পাঞ্জাবি গানে গেইলের ‘ভাঙরা’ ড্যান্স

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামে কেউ যেন নিতেই চাইছিল না ক্রিস গেইলকে। শেষমেশ কিং ইলাভেন পাঞ্জাবের স্কোয়াডে সুযোগ পেয়েই গেইল কথা দিয়েছিলেন, ‘ভাঙরা’ নাচে জমিয়ে রাখবেন এবারের আইপিএল। পাঞ্জাবি গানের তালে ভাঙরা নাচ আইপিএল শুরুর আগেই জমিয়ে রাখার শুরুটা বোধ হয় করলেন টি-টোয়েন্টির সম্রাট।

নিজের ইনস্টাগ্রামে গেইল পোস্ট করেছেন একটি ভিডিও। নৌকায় বসে অবকাশযাপনের মুহূর্তে পাঞ্জাবি এক গানের তালে তালে গেইলকে ভাঙরা নাচ নাচতে দেখা যায়। সঙ্গে বলিউডের বিখ্যাত কিছু ভঙ্গিতেও নেচেছেন গেইল।

ধুন্ধুমার ব্যাটিংয়ের সঙ্গে ক্রিকেট বিশ্ব ক্রিস গেইলের পরিচয়টা আমুদে একজন ক্রিকেটার হিসেবেও। অবশ্য ক্যারিবীয় সব খেলোয়াড়ের মাঝেই খুঁজে পাওয়া যায় বিনোদন।

এর আগে ‘গ্যাংনাম’ নাচ দিয়ে প্রথমবার ক্রিকেট দর্শকদের মন জয় করেছিলেন গেইল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সতীর্থ ডোয়াইন ব্রাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানের তালের সেই নাচ তো আজও আনন্দ দেয় ক্রিকেটানুরাগীদের। এবার তাই ভক্তদের অপেক্ষা ভাঙরা নাচের তালে তালে ২২ গজে গেইলের রানবন্যার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দলই পাচ্ছিলেন না ক্রিস গেইল। একদম শেষভাগে গিয়ে কিংস ইলাভেন পাঞ্জাব দলে ভিড়িয়েছিল গেইলকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...