Current date Sep 16, 2026
বাংলাদেশ

পাটকল শ্রমিকরা ঠকবেন না: পাটমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: পাটকল শ্রমিকদের ঠকানো হবে না। তাদের দুই ধাপে টাকা দেওয়া হবে। অর্ধেক দেওয়া হবে ক্যাশে, বাকি অর্ধেক দেওয়া হবে সঞ্চয়পত্রের মাধ্যমে। পাশাপাশি শ্রমিকদের পুনর্বাসন করা হবে।

শুক্রবার (৩ জুলাই) সকালে শ্রমিকদের ‘শতভাগ’ পাওনা বুঝিয়ে দিয়ে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে পাটকল শ্রমিক। তাদের ঠকানো হবে না। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৬ এর উপধারা (৩)  অনুযায়ী নোটিশ মেয়াদের অর্থাৎ, ৬০ দিনের মজুরি, চাকরির পাপ্য অনুযায়ী গ্রাচ্যুইটি, পিএফ তহবিলের জমা সমুদয় অর্থ এবং নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা পাবেন তারা।

তিনি বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত অবসরে যাওয়া শ্রমিকদের (৮ হাজার ৯৫৬ জন) পাওনা একত্রে পরিশোধ করা হবে। কেবল তাই নয়, তাদের দুই ধাপে টাকা দেওয়া হবে। অর্ধেক দেওয়া হবে ক্যাশে, বাকি অর্ধেক দেওয়া হবে সঞ্চয়পত্রের মাধ্যমে। এতে তারা প্রতি তিনমাস পরপর এক প্রকার বাধ্যতামূলক সঞ্চয়ের সুযোগ পাবেন। এতে শ্রমিকদের বাড়তি আর্থিক সুরক্ষা তৈরি হবে।

‘গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, এই শ্রমিক ভাইয়েরা বঙ্গবন্ধুর সঙ্গে আন্দোলন করেছেন। এক লাখ শ্রমিক বঙ্গবন্ধুর সঙ্গে আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। এ কথা বলতে গিয়ে তিনি কিন্তু চোখের পানি ফেলেছেন। বলেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে ছিল এরা, এদের তো পুনর্বাসন করতে হবে, এদেরকে আরও ট্রেনিং দেয়া যায় কি-না?। অর্থসচিব কে বলেছেন এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করো, তাদেরকে আমার দরকার, তাদেরকে হারাতে চাই না। প্রধানমন্ত্রীর পাট শ্রমিকদের প্রতি কেন যেন এত মায়া?’

প্রধানমন্ত্রী নিজে পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমি শ্রমিক ভাইদের বলব, যেখানে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন সেখানে ভাববার কোনো বিষয় নেই। আপনারা খুবই নিরাপদে আছেন, খুব শান্তিতে থাকবেন-এই আমার ধারণা।’

শ্রমিকরা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘দ্বিধাদ্বন্দ্ব থাকাটাই স্বাভাবিক। অনেকে বলেছেন কী পাব না পাব জানব কীভাবে? চলতি মাসের বেতন এ সপ্তাহের শেষের দিকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আরও দুই মাস নোটিশ পিরিয়ড আছে। পরের মাসের প্রথম সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে।’

তিনি বলেন, ‘এরপর বাজেট ক্লিয়ারেন্স হবে। এরমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, তিনদিনের মধ্যে তালিকা তৈরি করতে। এরমধ্যে আপনারা (পাটকল শ্রমিকরা) জেনে যাবেন কে কত পাচ্ছেন না পাচ্ছেন। সেটা আপনারা অবগত হবেন।’

‘সরকারি টাকা, এখানে মাঝখানে কেউ নেই, মাঝখানে কোনো দালাল নেই। যেটা সলিড যেটা আছে…সমস্ত সুবিধা-গ্রাচ্যুইটি, অবসর সুবিধা, গোল্ডেন হ্যান্ডশেক সেটাও তারা পাবেন। আমরা ২০১৫ সালের মজুরি অনুযায়ী করেছি। ২০১৫ সালের মজুরি না হলে অর্ধেক টাকায় আমরা পারতাম। প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বলেছেন, আমাদের শ্রমিক লোকেদের ঠকাতে পারবা?’

মন্ত্রী বলেন, পাট শ্রমিকদের আমরা কোনোভাবে ঠকাবো না-এই নির্দেশনা প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন।

শ্রমিকদের অর্ধেক টাকা নগদে আর অর্ধেক টাকায় সঞ্চয়পত্র কিনে দেয়া হবে জানিয়ে পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন দেখ, আমাদের দেশে বাপেরা টাকা পেলে ছেলেরা গিয়ে বাপকে চাপ দেয় টাকা দাও। বাপের কাছ থেকে জোর করে টাকা নিয়ে চলে যায়। তখন ভাত না খেয়ে মরে। জামাই বলে টাকা দাও নইলে তোমার মেয়েকে নিয়ে যাও। এ ধরনের অনেক ইতিহাস আছে। এজন্য তিনি বলেছেন, অর্ধেক টাকা দিয়ে সঞ্চয় পত্র কিনে দেব যাতে কেউ টাকা না নিয়ে যেতে পারে। এটার লাভ দিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খাবে।’

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা করা রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রতিজন শ্রমিক গড়ে ১৩ লাখ ৮৬ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৪ লাখ টাকা পর্যন্ত পাবেন। সরকার তাদের পাওনার অর্ধেক নগদে পরিশোধ ও বাকি অর্ধেক টাকার সঞ্চয়পত্র দেয়া হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...