Current date Jul 23, 2026
প্রযুক্তি

পানিতে চার্জ হবে স্মার্টফোন!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: প্রযুক্তিনির্ভর এই যুগে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই আছে। আর স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এবার পাওয়া গেল যুগান্তকারী সমাধান। বিদ্যুৎ ছাড়াই জলে চার্জ হবে স্মার্টফোন। আর এরজন্য বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছেন যেটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মত। এই চার্জিং ডিভাইসটিতে লবনাক্ত পানি রয়েছে। যা কিনা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ফলে পাওয়ার ব্যাংকের মতই ফোনে চার্জ দেওয়া যাবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ডিভাইসটি লবনাক্ত পানি দ্বারা পূর্ণ থাকে। এই পানি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। ফোনে চার্জ দেওয়ার জন্য ডিভাইসটিতে স্ট্যান্ডার্ড ক্যাবল রয়েছে। ফলে খুব সহজেই ফোনে চার্জ দেওয়া যাবে।

জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড ১৮০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ার ব্যাটারির সমমানের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তবে ডিভাইসটি দিয়ে একবারই মাত্র চার্জ দেওয়া সম্ভব। পাওয়ার কার্ডটির দাম করা হয়েছে ১.৫ ডলার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...