Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

পানির চাহিদা পূরণের লক্ষ্যে সবাইকে বৃষ্টির পানি সঞ্চয় করার আহ্বান নৌমন্ত্রীর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ভূগর্ভস্থ পানি হ্রাস পাওয়ায় মানবিক বিপর্যয় রোধে এবং পানির চাহিদা পূরণের লক্ষ্যে সবাইকে বৃষ্টির পানি সঞ্চয় করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার ঢাকায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে ‘ভূগর্ভস্থ পানি হ্রাস এবং ভূগর্ভস্থ পানি পরিপূরণে বৃষ্টির পানি সঞ্চয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সাউথ এশিয়ান পিপলস্ ফোরাম এই সেমিনারের আয়োজন করে। ফোরামের সভাপতি লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাজেরা সুলতানা ও পানি বিশেষজ্ঞ এনামুল হক।

শাজাহান খান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতির এসব পরিবর্তনে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতির বিপর্যয় থেকে রক্ষাকল্পে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ায় সড়কপথ, রেলপথ ও নৌপথের যোগাযোগ ব্যবস্থা সুগম করার লক্ষ্যে কাজ হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে সড়কপথ চালু হয়েছে। নৌপথে বাংলাদেশ-ভারতের মধ্যে জাহাজ চলাচল করছে।

নৌমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়ে সরকার কাজ করছে। ১৯৯৬ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে চুক্তি করেছে।

তিনি বলেন, বাংলাদেশে ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। বিভিন্ন সরকারের অযত্নে অবহেলায় সেগুলো হারিয়ে গেছে। বর্তমান সরকার বাংলাদেশের হারিয়ে যাওয়া নদীগুলো উদ্ধারে এবং সেগুলোতে পানির প্রবাহ ধরে রাখার জন্য এ পর্যন্ত ১,৫০০ কিলোমিটার নৌপথ খনন করেছে। বাসস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...