Current date Jul 11, 2026
বাংলাদেশ

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ চরমপন্থি নেতা নিহত

URL copied
Share URL copied

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ চরমপন্থি নেতা ও আন্ত:জেলা ডাকাতদল নিজাম বাহিনীর প্রধান নিজাম মন্ডল ওরফে বড় নিজাম (৪২) নিহত হয়েছে।

শনিবার (২৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নিজাম মন্ডল বেড়া উপজেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের জিলাল মন্ডলের ছেলে। সে ২০১০ সালে ঢালারচরে চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামী ছিল। এছাড়া আন্তঃজেলা ডাকাতদল নিজাম বাহিনীর প্রধান ও শীর্ষ চরমপন্থি নেতা ছিল। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় ৭টি খুন ও ২টি অপহরনসহ ৯টি মামলা রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আমিনপুর থানার ঢালারচর মালদারহাট (দাসপাড়া) এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত- এমন সংবাদে জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। ১০ থেকে ১২ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধের পর ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও নিজাম গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে রাতেই বেড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি গুলির খালি কার্তুজ ও ৩টি চাপাতি উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....