Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

‘পাহাড়ে হতাহতের ঘটনায় জড়িতদের প্রশ্রয় দেওয়া হবে না’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাহাড়ের ঘটনায় যারা জড়িত তাদের আমরা খুঁজে বের করবো। দীর্ঘদিন পাহাড়ে অশান্তি ছিল। প্রধানমন্ত্রী শান্তি চুক্তি করার পর প্রত্যেকটি দফা আমরা একে একে বাস্তবায়ন করছি। তারপরও কিছু সমস্যা আছে। আমরা তা সমাধানের চেষ্টা চালাচ্ছি।

আজ শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের জনগণ খুব ভালো। তারা জঙ্গি সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। পাহাড়ের হতাহতের ঘটনায় যারা জড়িত তাদেরও প্রশ্রয় দেওয়া হবে না।

উপস্থিত সাংবাদিকরা ডিআইজি মিজানের ‘স্যরি’ বলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, স্যরি বললেই কি পার পাওয়া যায়? স্যরি বলে যদি মাফই পাওয়া যাবে তাহলে দেশে আইন-কানুন থাকার কী দরকার! তার বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমাণিত হলে স্যরি বললেও তাকে মাফ করা হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ মস আরেফিন সিদ্দিক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...