Current date Sep 15, 2026
বাংলাদেশ

পায়ুপথে সোনার বার নিয়ে যাচ্ছিলেন কলকাতা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এক যাত্রীর পায়ুপথ থেকে চারটি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। তার কলকাতাগামী একটি ট্রেনে করে ভারতে যাওয়ার কথা ছিলো বলে জানা গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

আটক ওই ব্যক্তির সেলিম মাতবর (৩৭)। তার বাড়ি শরীয়তপুর।

ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার অথেলা চৌধুরী জানান, আজ সকালে যাত্রীরা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাস্টমস হলে প্রবেশ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেলিম মাতবরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। এক পর্যায়ে তার দেহ তল্লাশি ও স্ক্যান করে রেক্টামে (পায়ুপথ) স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে তার রেক্টাম থেকে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের ৪২৮ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও অথেলা চৌধুরী জানান।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...