Current date Sep 7, 2026
বাংলাদেশ

পা হারানো রোজিনাকে পঞ্চাশ হাজার টাকা দিল বিআরটিসি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : রাজধানীর বনানী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে পা হারানো রোজিনাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

শনিবার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রোজিনাকে দেখতে যান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব রোজিনার পরিবারের সদস্যদের কাছে চিকিৎসার জন্য বিআরটিসির পক্ষ থেকে ওই টাকা তুলে দেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ সময় জানান, প্রয়োজনে ভবিষ্যতে আরও সহায়তা করা হবে।

বিআরটিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে রোজিনার পরিবারের সদস্যদের বিআরটিসির চেয়ারম্যান জানান, বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থার পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

এর আগে শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির দোতলা বাসের চাপায় রোজিনা পা হারায়। তিনি বনানী নিকেতনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...