Current date Sep 7, 2026
খেলা

পিকে-শাকিরার অনুপস্থিতিতে তাঁদের বাসায় চুরি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : জেরার্ড পিকে ও শাকিরা দম্পতি বার্সেলোনা থেকে পাঁচ মাইল দূরে বসবাস করেন। দুজন একসঙ্গে বাড়ি না থাকার সুযোগে বুধবার তাঁদের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে জেরার্ড পিকের ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা। ১৫ জুন পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে কীভাবে আটকাতে হবে, এই ভাবনাতেই বুঁদ ছিলেন স্পেনের এই ডিফেন্ডার। কিন্তু এখন তাঁকে ভাবতে হচ্ছে বাড়ি থেকে চুরি যাওয়া দামি জিনিসপত্র নিয়ে!

বিশ্বকাপ প্রস্তুতির জন্য এখন জার্মানিতে স্পেন জাতীয় দলের শিবিরে আছেন পিকে। তাঁর স্ত্রী কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা কনসার্টের জন্য বেড়িয়েছেন বিশ্বভ্রমণে। দুজনের একসঙ্গে বাড়ি না থাকার সুযোগটাই কাজে লাগিয়েছে বেরসিক একদল চোর। বুধবার পিকে-শাকিরার এসপ্লাগেস ডি লবরিগাটের (বার্সেলোনা থেকে ৫ কিলোমিটার দূরে) বাড়িতে হানা দিয়ে দামি ঘড়ি ও জুয়েলারিসামগ্রী লুটে নিয়েছে চোরের দল।

পিকে-শাকিরা বাড়িতে না থাকলেও বুধবার ভোরে চুরি হওয়ার সময় বাড়িতে ছিলেন পিকের বাবা-মা। তাঁরাই কাতালান পুলিশকে খবর দেন। কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ তদন্ত শুরু করেছে। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের কান পর্যন্তও পৌঁছেছে পিকে-শাকিরার বাসায় চুরির খবর।

স্পেন দল রাশিয়া রওনা হওয়ার আগে গতকাল খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন রাজা ষষ্ঠ ফিলিপ। সেখানে বাসার চুরি নিয়ে রাজার সঙ্গে কথা বলেছেন পিকে। একটি ভিডিওতে দেখা যায়, হাত মেলানোর পর চুরির বিষয়টি নিয়ে কথা বলছেন দুজন।

তবে চোর যে খুবই ধূর্ত, তা পিকের কথাতেই বোঝা যায়। দামি ঘড়ি ও জুয়েলারি নিলেও চোরেরা নাকি কোনো আঙুলের ছাপ রেখে যায়নি। পিকে-শাকিরার বাসায় চুরি করা চোরের দল বলে কথা!

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...