Current date Sep 7, 2026
বিনোদন

পিছিয়ে গেলে প্রভার ছবির শুটিং

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : ২০০৯ সালে ‘মনপুরা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। কিন্তু সেটা হয়ে ওঠেনি। দীর্ঘ বিরতির পর নির্মাতা অঞ্জন আইচের ‘রূপবতী’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে। আসছে মে মাসে এই ছবির শুটিং শুরু করার কথা। তারই সূত্র ধরে প্রভার কাছে ছবির শুটিংয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বলেন, মে মাসে ছবির শুটিং শুরু হচ্ছে না।

তারিখ পিছিয়ে গেছে। সে সূত্রে আমিও পিছিয়ে গেছি চলচ্চিত্রে যাত্রা শুরু করা থেকে। এখন আমি ছোট পর্দায় ঈদের কাজ নিয়ে ব্যস্ত। এছাড়া ছবিটির শুটিং কবে শুরু করবেন সেই সম্পর্কে পরিচালক আমাকে এখনো সঠিক কোনো তারিখ জানাননি। তবে আমি আশা করছি ঈদের পরেই হয়তো এই ছবির কাজ শুরু করতে পারবো। এদিকে প্রভা সম্প্রতি রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ‘প্রতিবেশিনী’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এটিতে তার সঙ্গে আরো দেখা যাবে ইরফান সাজ্জাদকে। নাটকটি নাট্যরূপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।

এছাড়া ঈদের জন্য সেতু আরিফের ‘শবনমের দ্বিতীয় গল্প’ ও ইউসুফ আলি খোকনের রচনায় সাখাওয়াত মানিকের ‘তোমার আমার গল্প শেষে’ নামে দুটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। ঈদের কাজ প্রসঙ্গে প্রভা বলেন, ঈদের কাজগুলোর প্রতি দর্শকের আগ্রহ থাকে বেশি। সেদিক থেকে বরাবরই চেষ্টা করি ভিন্ন গল্প ও চরিত্রে অভিনয় করতে। হাতে আরো বেশ কিছু নাটকের স্ক্রিপ্ট রয়েছে। সেগুলো থেকে বেছে ঈদের জন্য কয়েকটি ভালো গল্প ও চরিত্রের নাটকে কাজ করবো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...