Current date Sep 11, 2026
বিশ্ব

পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাবেন শি জিনপিং

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের একবছর হতে চলেছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণের জন্য কথিত গণভোট করেছে রাশিয়া। তবে এখনো দু’পক্ষের লড়াই চলছে। সেই যুদ্ধের সমাপ্তি ঘটাতে সহায়তা করতে চায় চীন। জানা যাচ্ছে, সে উপলক্ষে শিগগির মস্কো সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বেইজিং ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে ক্রেমলিনকে বিরত রাখতে রাজি করার চেষ্টা করছে বলে জানা গেছে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (স্টার্ট) পারমাণবিক অস্ত্র চুক্তিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে। ২০১০ সালে ‘দ্য নিউ স্টার্ট’ চুক্তির মাধ্যমে অস্ত্রের সংখ্যা ও ব্যবহার সীমিত করা হয়। চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনই তা স্থগিত করলো রাশিয়া।

চীন রাশিয়াকে ‘ভয়াবহ’ সামরিক সহায়তা সরবরাহ করার কথা বিবেচনা করছে ৩ দিন আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এমন উদ্বেগ প্রকাশ করেন। এমনকি চীন যুদ্ধের অবসান ঘটাতে নিরপেক্ষ হিসেবে কাজ করার প্রস্তাবও দেয় চীন। ব্লিঙ্কেন আরও বলেন, যে কোনো ‘প্রাণঘাতী’ সমর্থন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে গুরুতর সমস্যা সৃষ্টি করবে।

শি জিনপিংয়ের মস্কো সফরের সময়সূচি এখনো নির্ধারণ হয়নি। যদিও তিনি আগামী এপ্রিল বা মে মাসে সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয়ী হওয়ার বর্ষপূর্তি উদযাপন করবে ক্রেমলিন।

এর আগে গত মঙ্গলবার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই মস্কো সফরে গেছেন।

সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র ফেলো রাফায়েলো প্যানতুচির সঙ্গে নিরপেক্ষ আলোচক হিসেবে কাজ করার চীনা কর্মকর্তাদের বিবৃত অভিপ্রায়গুলো যাচাই-বাছাই করা হয়েছে। তিনি তাদের ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি সোমবার ব্লুমবার্গকে বলেন, চীনকে একটি নিরপেক্ষ পথ বেছে নিতে হবে, এটি দেখাতে হবে দুটি পক্ষের থেকে স্বাধীন। যদিও এটি ‘স্পষ্ট’ এই সংঘাতে একটি পক্ষ বেছে নিয়েছে তারা।

রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর শির সঙ্গে তার প্রথম বৈঠকে পুতিন গত সেপ্টেম্বরে স্বীকার করেন যুদ্ধ নিয়ে চীনের ‘প্রশ্ন ও উদ্বেগ’ রয়েছে। অবশ্য ইউক্রেন আগ্রাসনের পরও বেইজিং ও মস্কো একটি কূটনৈতিক ও আর্থিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। চীন তার রাশিয়ার তেলের আমদানি বাড়িয়েছে। নিষেধাজ্ঞার বিষয়গুলোও এড়িয়ে গেছে দেশটি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...