Current date Sep 7, 2026
বাংলাদেশ

পুলিশকে আন্দোলনকারীদের ধাওয়া

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনরত শিক্ষার্থীদের তাড়া খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সরে দোয়েল চত্বরের দিকে চলে যেতে হয়েছে পুলিশকে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দিনের মতো জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা দুপুর পৌনে ২টার দিকে টিএসসির সামনে থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। পুলিশের টিয়ার শেলের জবাবে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে শুরু করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের তাড়া খেয়ে দোয়েল চত্বরের দিকে সরে যায় পুুলিশ।

এর আগে গতকাল সন্ধ্যার পরও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছিল পুলিশ। তখনও দু’পক্ষ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। রাত সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা পুলিশের দিকে এগিয়ে গেলে পুলিশ শটগানের গুলি ছোড়ে এবং তাদের টিএসসির দিকে ধাওয়া করে। এ সময় একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়েও যায় পুলিশ। আহত ওই শিক্ষার্থীরা নাম শাওন। তিনি সমাজকল্যাণ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র এবং এফ রহমান হলে থাকনে। এ ছাড়া এক পুলিশ সদস্যের মাথা থেকে রক্ত ঝরতেও দেখা গেছে তখন। তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ভাঙচুর চালানো হয়। আগুনও দেয়া হয়।

সোমবার ভোর নাগাদ আন্দোলনরত শিক্ষার্থীরা ফিরতে দেখা যায়। এরপরই পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুরের দিকে ফের জড়ো হন তারা।

আন্দোলনকারীদের দাবি চাকরির ক্ষেত্রে কোটা বিলুপ্ত নয় যৌক্তিক সংস্কার।

এই দাবিতেই গতকাল পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি শুরু হয়। তবে সন্ধ্যা নামার কিছুক্ষণ পরই আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। অবশ্য তার আগে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়তে ওই সড়ক ব্যবহারকারীদের। সূত্র : জাগো নিউজ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...