Current date Sep 7, 2026
বাংলাদেশ

পুলিশেও নারীরা সফল : আইজিপি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশে পুরুষের মতো নারীরাও সফলভাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার (৮ মার্চ) পুলিশ সদর দফতরে নারী দিবস উপলক্ষে ‘বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক’ আয়োজিত এক র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পুলিশের নারী সহায়তা কেন্দ্রগুলো সঠিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ধারাবাহিক সফলতা বজায় রেখেছে। যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ২০০৯ সালে এ সরকার দায়িত্ব গ্রহণের সময় পুলিশে নারী সদস্য ছিল ২ দশমিক ২ শতাংশ। এখন এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশে। অন্য পেশার মতো পুলিশেও নারীরা এগিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুরুষের পাশাপাশি নারী পুলিশরাও সহযোদ্ধা হিসেবে অবদান রাখবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন পুলিশ প্রধান। বক্তব্য শেষে নারী দিবসের র্যালিটি উদ্বোধন করেন আইজিপি।

‘সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা’ প্রতিপাদ্যে পুলিশে নারী দিবসের র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...