Current date Sep 7, 2026
বাংলাদেশ

‘পুলিশের উপস্থিতি মানেই রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : পুলিশের উপস্থিতি মানেই রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয় বলে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি, জনজীবনে হুমকি, মানুষ ও জানমালের ক্ষতি করে এমন ছাড়া স্বাভাবিক কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি। যেসব ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকে সেখানে পুলিশের উপস্থিতি থাকে। তবে পুলিশের উপস্থিতি মানেই রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়।

আজ রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

অস্ত্র হাতে জাতীয় প্রেসক্লাবের ভেতরে কয়েকজন মহড়া দিয়েছেন, তারা পুলিশ সদস্য ছিল কিনা জানতে চাইলে আইজিপি বলেন, মহড়া নয়, সেখানে প্রয়োজন থাকায় পুলিশ সদস্যরা বৈধ অস্ত্র প্রদর্শন করেছিল। কাউকে গ্রেফতার করতে কিংবা অভিযানের প্রয়োজনে হয়তো অস্ত্র প্রদর্শন করতে হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...