Current date Sep 17, 2026
বাংলাদেশ

পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে: আইজিপি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে পুলিশের সক্ষমতা আরো বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে পুলিশের সদস্য বাড়ানোর পাশাপাশি দুর্গম এলাকায় পুলিশের যানবাহনের সংখ্যাও বৃদ্ধি করা হবে।

সোমবার বান্দরবানে সদর থানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনসহ পুলিশের বেশ কয়েকটি স্থাপনার উদ্ধোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপনকালে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সাথে পুলিশের চট্টগ্রাম রেজ্ঞের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, রাঙ্গামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, খাগহড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খান, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরপর আইজিপি শহরের বালাঘাটা এলাকায় পুলিশ লাইনে পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। সেখানে তিনি বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন।

আইজিপি সাংবাদিকদেরকে আরো বলেন, সারা দেশেই পুলিশের বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে শীঘ্রই উদ্যোগ নেয়া হচ্ছে এবং এসব বিষয়ে প্রধানমন্ত্রীরও সদিচ্ছা রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্বত্য চট্রগ্রামে পুলিশ স্থাপনাগুলো এখানকার পর্যটন ও পরিবেশের সাথে সমন্বয় রেখে তৈরি করা উচিত।

এখানকার কর্মকর্তরা যদি কোন সহায়তা চান তবে তারা দেয়া হবে বলেও জানান আইজিপি।

উল্লেখ্য, বান্দরবানের ৭ উপজেলায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে পুলিশের নতুন থানা ভবন, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি ভবন নির্মাণ করছে সরকারের গণপূর্ত বিভাগ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...