Current date Jul 23, 2026
বাংলাদেশ

পুলিশের হাতে আটক ছাত্রদল নেতা জাকিরের মৃত্যু

URL copied
Share URL copied

ঢামেক প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক থাকা তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন (২৮) মারা গেছেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপির আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে রমনা থানার পুলিশ তাকে আটক করে। পরদিন আদালতে হাজির করলে তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশের রিমান্ড শেষে গতকাল (রোববার) অসুস্থাবস্থায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

কারারক্ষক মো. হানিফ বলেন, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেনের কারাবন্দি নং-১০৯৬৫/১৮। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সিকান্দি এলাকায়। বাবার নাম সানাউল্লাহ। বর্তমানে তারা টঙ্গীর মাজুখাল এলাকায় থাকেন। জাকির হোসেনের স্ত্রী তানিয়া অাক্তার এবং মাহি অাক্তার (৮) ও অায়েশা অাক্তার (আড়াই বছর) নামে দুই মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রীর ভাই রাশেদ বলেন, গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ তাকে অাটক করে। পরে তিনদিনের রিমান্ড শেষ গতকাল (রোববার) তাকে কারাগারে পাঠানো হয় বলে জেনেছি। আর অাজ শুনলাম সে মারা গেছে। জাগো নিউজ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...