Current date Sep 16, 2026
বাংলাদেশ

পুলিশ-ছাত্রলীগের হামলার শিকার সাংবাদিক

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সিলেট সিটি নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন প্রথম আলোর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিসবাহ উদ্দিন। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের আম্বরখানা দরগা গেট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগের কিছু কর্মী জাল ভোট দিচ্ছিলেন। মিজবাহ এ সময় এই জাল ভোটের ছবি তুলছিলেন। তখন ছাত্রলীগের কর্মীরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। এরপর সেখানে পুলিশ এসে তাঁকে বেধড়ক পেটায়। এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য মিসবাহকে পেটাতে থাকে। ছাত্রলীগ কর্মীরাও হামলায় অংশ নেয়। হামলায় মিসবাহর পিঠ ও ডান হাতের কিছু অংশ ফেটে যায়।

পুলিশ পেটানোর পর ছাত্রলীগের কর্মীরা মিসবাহর মোবাইল ফোন থেকে জাল ভোট দেওয়ার ভিডিও মুছে ফেলেন। পরে তা ফেরত দেন।

হামলায় আহত মিসবাহকে দ্রুত সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানে তিনি চিকিৎসাধীন।

এ ঘটনার পর সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...